ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না: মামুনুল হক হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৭ তৃতীয় দফায় রিমান্ডে সাবেক জেনারেল মাসুদ চৌধুরী দোকান-শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্তই বলবৎ থাকবে: জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জুলুম থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী ‘মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না’ তারেক রহমানের গুম অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তে কারো প্রভাব আছে কি? প্রশ্ন হাসনাতের ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৭

আকাশ জাতীয় ডেস্ক: 

বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৭৮৭ শিশু।

শনিবার (৪ এপ্রিল) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক চারজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন চারজনকে নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম নিশ্চিত হওয়া ১৬ জন রয়েছে। অন্যদিকে সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৬৫৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৭

আপডেট সময় ০৭:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬