ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

‘মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না’

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোর-২ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি রাজনীতিতে দ্বিমুখী আচরণে বিশ্বাস করি না। আমি যা পারব করব, আর যা পারব না—সরাসরি বলে দেব। মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়।

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় সংসদের সরকারদলীয় এই হুইপ।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে।

একটি কিডনি রোগীর উদাহরণ দিয়ে হুইপ দুলু বলেন, তার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি, মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে।

নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি জানান, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দুলু বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য দরজা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও নাটোর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী এবং সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও উপসচিব সাইফুল ইসলাম, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) ডা. সোহেল আহমেদ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম, নাটোর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব বজলুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোর্তজা, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, সাবেক সভাপতি ও যুগান্তরের সহসম্পাদক এমদাদুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

‘মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না’

আপডেট সময় ০৫:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬