ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইমন-মোস্তাফিজের নৈপুণ্যে লাহোরের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগের দুই ম্যাচে মিডল অর্ডারে নেমে বড় কিছু করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে ফখর জামান নিষেধাজ্ঞায় থাকায় লাহোর কালান্দার্সের হয়ে ওপেনিংয়ের সুযোগ পেয়ে নিজের সেরাটাই যেন করে দেখালেন এই টাইগার ব্যাটার। দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ৪৫ রান করেন ইমন।

অন্যদিকে বল হাতে মোস্তাফিজুর রহমান তুলে নেন দুটি উইকেট। তাদের পারফরম্যান্সে ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারায় লাহোর।

গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে লাহোরের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ইমন দুর্দান্ত সূচনা করেন। মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের জুটি গড়েন তারা।

শুরুর দিকে ধীরগতিতে খেললেও পরে ঝড় তোলেন ইমন। ইনিংসের এক পর্যায়ে টানা সাত বলের মধ্যে পাঁচটি ছক্কা ও একটি চার হাঁকান তিনি। তবে বড় ইনিংসের সম্ভাবনা থাকলেও দ্রুত রান তুলতে গিয়ে বেশি সময় টিকতে পারেননি। তার ৪৫ রানের ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চারের মার।

ইমন আউট হওয়ার পরও লাহোরের রান তোলার গতি কমেনি। নাঈম ২৮ বলে ৬০ রান করেন, যেখানে ছিল চারটি চার ও চারটি ছক্কা। আর শফিক ১৪ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ১৩ ওভারে লাহোর তোলে ১৮৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। স্টিভেন স্মিথ ও জশ ফিলিপ দ্রুত আউট হন। পরে মোস্তাফিজ ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহানকেও। এই টাইগার পেসার ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। শান মাসুদ ৪৪ রান করলেও দলকে জেতাতে পারেননি।

শেষ দিকে অ্যাশটন টার্নার ২২ বলে ৫২ রান করে লড়াই জমিয়ে তুলেছিলেন। তবুও ১৩ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানেই থামে মুলতানের ইনিংস।

এই জয়ের ফলে লাহোর ও মুলতান উভয়েরই ৩ ম্যাচে ৪ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় লাহোর টেবিলের দ্বিতীয় স্থানে আছে। আর তিন ম্যাচেই জয় পাওয়া করাচি কিংস রয়েছে শীর্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ইমন-মোস্তাফিজের নৈপুণ্যে লাহোরের জয়

আপডেট সময় ১১:১৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬