ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে: এমপি জসিম

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন বলেছেন, মাদক ব্যবসা করতে হলে আমার লাশের ওপর পা দিয়ে করতে হবে। আমি জীবিত থাকতে এর বিরুদ্ধে প্রতিরোধ-প্রতিবাদ-প্রতিহত অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে আপস করবো না। প্রয়োজনে জীবন যাবে। কিন্তু আমি থামবো না। মাদকের বিরুদ্ধে আমার লড়াই চলবে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়ন কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন আয়োজিত এক মাদক বিরোধী সভায় তিনি এসব কথা বলেন।

জসিম উদ্দীন বলেন, অনেকে আমাকে বলেন, ভাই আপনি সাবধানে থাকবেন। আমার ভাই-বোন নাই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমাকে ঈমানি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না। যেই কয়দিন বেঁচে আছি, ঈমানি দায়িত্ব পালন করব।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমি দেখতে চাই, মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নাকি আমরা শক্তিশালী। এই ব্যাপারে কোনো ছাড় নয়। আমি শুনেছি কিছু কিছু মাদক ব্যবসায়ী নাকি সাধারণ মানুষকে হুমকি ধমকি দিচ্ছেন। তাদের ছাড় দেওয়া হবে না।

বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপুসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে: এমপি জসিম

আপডেট সময় ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬