ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

সৎ মায়ের নির্যাতনে দুই বোনের বিষপান, এক জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামে সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে এক সঙ্গে দুই বোন বিষপান করেছেন। এদের মধ্যে বড় বোনের মৃত্যু হয়েছে এবং ছোট বোন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুণই গ্রামের চাঁন মিয়ার প্রথম স্ত্রীর দুই কন্যা সোনিয়া আক্তার (১৮) ও জনি আক্তার (১৪) দীর্ঘদিন ধরে সৎ মায়ের নির্যাতনের শিকার হচ্ছিল। এ অবস্থায় তারা অতিষ্ঠ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষপানের পর দুই বোন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালেনিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ছোট বোন জনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, ওই দুই বোনের মা বেশ কিছুদিন আগে মারা যায়। এরপর চান মিয়া আরেকটি বিয়ে করেন। অভিযোগ উঠেছে ওই সৎ মা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। এরই ক্ষোভে দুই বোন কীটনাশক পান করে ছটফট করতে থাকে। লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সোনিয়া মারা যায়। জনির অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে সৎ মা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

সৎ মায়ের নির্যাতনে দুই বোনের বিষপান, এক জনের মৃত্যু

আপডেট সময় ১১:৩০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬