ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গুলির পর কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের সামনে সোহাগকে একা পেয়ে একদল সশস্ত্র লোক ঘিরে ধরে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই খুব কাছে থেকে তাকে গুলি করে। পরে তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা লাশ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬