ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’:মাহফুজ আলম

আকাশ জাতীয় ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই।

আজ বৃহস্পতিবার রাত ১১টায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেন মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্যসকল অভ্যুত্থান আর গণ আন্দোলনের সাথে তুলনা করার ভুল করা উচিত নয়।

জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলেচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের একদফা ঘোষণায় রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নূতন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছিল। কি হয়েছে, হয়নি সে তর্ক দূরে রেখেই বলা যায় এরকম সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোন অভ্যুত্থান বা আন্দোলনে উত্থাপিত হয়নি। আর, কোন গণ-অভ্যুত্থান এত বড় কল্পনা এবং বিস্তৃতি ধারণ করতে পারেনি। অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়েছে।

‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তান আন্দোলনের নেতা-কর্মীরাই শেষতক পাকিস্তানের উপনিবেশবাদী সামরিকতন্ত্র এবং সামন্তবাদী নাইট-নবাব-আশরাফদের পরাস্ত করেছে। ফলে, সকল ঐতিহাসিক ঘটনাকে এ জাতির চলমান লড়াই হিসাবে দেখলেই সব প্রজন্মের জন্য ভালো।

স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’:মাহফুজ আলম

আপডেট সময় ১১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬