ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বজ্রপাতের শব্দে এক কিশোর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার করমজা ও ধুলাউরি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস। আহত কিশোর পারভেজ (১৫) সোনাতলা গ্রামের রাজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশের পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পেঁয়াজ তুলতে গিয়ে মাঠে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন আবু সাইদ। একই সময় ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামে মাঠ থেকে পেঁয়াজ নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে মারা যান কৃষক আব্দুল কুদ্দুস।

এ ঘটনায় বজ্রপাতের শব্দে পারভেজ নামে এক কিশোর আহত হলে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬