ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের ভূমিকা আজীবন স্মরণে থাকবে: আসিফ

আকাশ জাতীয় ডেস্ক:

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাদ জোহর বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলে অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এখন আমি জীবিত অবস্থায় আপনাদের সামনে রয়েছি সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সে সময় আমাদের পাশে যারা এসে দাঁড়িয়েছিল তাদের জন্য সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকবে।

এর আগে বরিশাল সদরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে চরমোনাই পীরের দরবারে এসে পৌঁছায়।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বলেন, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ানে বসেন এবং বয়ান শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের ভূমিকা আজীবন স্মরণে থাকবে: আসিফ

আপডেট সময় ০৭:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬