ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামে চালকের এক সহকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে জেলা শহরের মাইজদী-চৌমুহনী মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজু জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সাখায়েত উল্যার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি মাইজদী বাজার আয়কর অফিস এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থাতেই চালকের সহকারী রাজু হঠাৎ সড়কে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাস থেকে পড়েছেন তিনি। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

আপডেট সময় ১২:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬