ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

নিজের জায়গায় স্থাপনা নির্মাণ, ‘মব’ সৃষ্টি করে মালিককে পিটিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দোহার উপজেলায় নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় জমির মালিককে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার দোহার বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমির মালিক পীর খন্দকার ডালু শাহ নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কার, উজ্জ্বল লস্কর এবং করিম বেপারীসহ ৮-১০ তাকে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেছেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার সঠিক বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ ডালু শাহ।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দোহার বাজার এলাকায় পীর ডালু শাহ তার নিজ জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কর, উজ্জ্বল লস্কর এবং করিম বেপারীসহ ৮-১০ সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাকে মেরে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, পীর ডালু শাহ একজন বৃদ্ধ। তাকে দিনদুপুরে এভাবে রাস্তায় ফেলে মারাটা অন্যায় ও অমানবিক।

এ বিষয়ে পীর ডালু শাহ বলেন, আমার ব্যক্তি মালিকানাধীন জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে দুর্বৃত্তরা আমাকে মেরে আহত করেছে। পাশে দরবার শরীফ ও আমার পেট্রল পাম্প। এই দুটি স্থাপনা রক্ষার জন্য আমি কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাটি বন্ধ করে দিয়েছি; কিন্তু স্থানীয় কিছু দুর্বৃত্ত আমাকে আঘাত করে লাঞ্ছিত করেছে। আমি এখন হাসপাতালে আছি।

এ বিষয়ে অভিযুক্ত সম্রাট বেপারীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ঘটনার সংবাদ পেয়ে দোহার থানার এসআই আব্দুল হামিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, পাম্প মালিক পীর শাহ ডালুকে মাটিতে ফেলে মারপিট করা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিজের জায়গায় স্থাপনা নির্মাণ, ‘মব’ সৃষ্টি করে মালিককে পিটিয়ে জখম

আপডেট সময় ১১:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬