ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতার স্ত্রীসহ ৩ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বাদী হয়ে বুধবার বিকালে সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন।

সোনারগাঁ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম দীর্ঘদিন যাবত এলাকায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এ ব্যবসায় শেয়ার দাবি করেন বৈদ্যেরবাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের রতন, খোকন, রাজু, সাকিবসহ ১০-১২ জনের একটি চাঁদাবাজ গ্রুপ।

এতে রাজি না হওয়ায় তার কাছ থেকে জোরপূর্বক ব্যবসার ২৫ শতাংশ লভ্যাংশ চাঁদা দাবি করে। দাবিকৃত এ চাঁদার টাকা দিতে রাজি না হওয়ার বিএনপি নেতা আবুল হাসেমকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত দুই দিন যাবত রতনের নেতৃত্বে ওই গ্রুপটি চাঁদা আদায়ে তৎপর হয়ে উঠে।

দাবিকৃত চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে বিএনপি নেতা আবুল হাসেমের বাড়িতে রতন, খোকন, রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আবুল হাসেমের বাড়িঘর ভাঙচুর করে ও আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় বিএনপি নেতা আবুল হাসেম বাড়িতে ছিলেন না। হামলার সময় হামলাকারীদের বাধা দিতে এগিয়ে গেলে আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল, ভাইয়ের স্ত্রী মুকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। আহতদের উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, হামলার ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩

আপডেট সময় ০৯:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬