ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী

বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান।

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য জানায়।

রবিবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের পর্যবেক্ষণে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ম্যাচের শেষ ওভারের আগে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

বিবৃতিতে পিসিবি জানায়, লাহোর কালান্দার্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না ফখর। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং আচরণবিধি অনুযায়ী পূর্ণাঙ্গ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ম্যাচ রেফারি রোশন মহানামা সব প্রমাণ পর্যালোচনা করে এবং ফখরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ থাকছে ফখরের সামনে। ক্রিকেটের আইন অনুযায়ী, বলের অবস্থা পরিবর্তন করা নিষিদ্ধ, শুধু বল পালিশ করার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।

আইন ৪১.৩.২ অনুযায়ী, কোনো খেলোয়াড় বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের মতো কোনো পদক্ষেপ নিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত

বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

আপডেট সময় ০৫:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬