ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

আর কত লোক মারা গেলে সড়ক মন্ত্রী অস্বস্তি বোধ করবেন, প্রশ্ন জামায়াত এমপির

আকাশ জাতীয় ডেস্ক: 

এবারের ঈদ যাত্রা স্বস্তিমূলক ছিল—সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় এমপি সাইফুল আলম মিলন। ঈদ যাত্রায় প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদলের এ এমপি বলেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহন মন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?’

আজ সোমবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ প্রশ্ন করেন। এর আগে বিকেল সাড়ে তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সাইফুল আলম বলেন, ‘রোববার সড়ক পরিবহন মন্ত্রী ঈদ যাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি ঈদ যাত্রা স্বস্তি ছিল বলে দাবি করেছেন। কিন্তু ঈদ যাত্রার ‌‌স্বস্তিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই।’ তিনি বলেন, বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী ঈদ যাত্রায় ১৭০ জন মারা গেছেন। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর দৌলতদিয়ায় একটা বাস পানির নিচে চলে গেল। অথচ সড়কমন্ত্রী বললেন—স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হল—আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?’

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে জামায়াতের এমপি সাইফুল আলম মিলন বলেন, দৌলতদিয়ায় এত মারা গেল কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছেন তাদের মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

জামায়াতের এই এমপি বলেন, সড়ক পরিবহন মন্ত্রীর বিবৃতি দিলেন। আমরাতো ওয়েস্ট মিনিস্টার সংসদীয় কার্যক্রম ফলো করি। ব্রিটেন হলে তো তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহন মন্ত্রী পদত্যাগের করবেন কিনা? তিনি পদত্যাগের চিন্তা করবেন কিনা?

এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মন্ত্রীরা অনেক বিজ্ঞ! কিন্তু আইনমন্ত্রী এক ধরণের বক্তব্য রাখেন কিন্তু তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বৈপরীত্য দেখা গেছে। যেটা আইনমন্ত্রী জবাব দেবেন, সেটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। আমরা আইনমন্ত্রীর বক্তব্যটা গ্রহণ করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রাখেন সেটাতে ভিন্নতা দেখা যায়। মন্ত্রীদের প্রাসঙ্গিক অনুযায়ী বক্তব্য দেওয়ার সুযোগ দিতে স্পিকারকে অনুরোধ করেন এই এমপি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে নিয়ে শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, তিনি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। বিএনপি এমন নেতার আদর্শে গঠিত, সেখানে কোনো বিভাজন নাই। যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তারা অত্যন্ত যোগ্যব্যক্তি, তাদের মধ্যে বিভাজন নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

আর কত লোক মারা গেলে সড়ক মন্ত্রী অস্বস্তি বোধ করবেন, প্রশ্ন জামায়াত এমপির

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬