ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যের কোনো উন্নয়নমূলক কাজই সঠিকভাবে হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতের কোনো কাজই সঠিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজে ব্যয় করার মতো কোনো তহবিল নেই। উপজেলা পর্যায়ে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো টাকাও নেই। সবকিছু শেষ করে দেওয়া হয়েছে। এমনকি বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও যা কিছু অবশিষ্ট ছিল, তাও নিঃশেষ হয়ে গেছে।

শামীম কায়সার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে ধরনের লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে, তাতে কোথাও কোনো উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হয়নি। আড়াইশ শয্যার হাসপাতালগুলো নির্মাণাধীন থাকলেও সেগুলোর নকশায় চরম অব্যবস্থাপনা দেখা গেছে। প্রকৌশলীর পরিকল্পনায় দেখা গেছে, প্রবেশপথের পাশেই বাথরুম করে রাখা হয়েছে। দুর্গন্ধে সেখানে মানুষের ঢোকার উপায় নেই।

তিনি বলেন, তড়িঘড়ি করে টাকা কামানোর উদ্দেশ্যে অত্যন্ত নিম্নমানের পরিকল্পনায় এসব হাসপাতালের অবকাঠামো নির্মাণ শুরু হয়েছিল। মূলত লুটপাট করাই ছিল তাদের মূল লক্ষ্য।

দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের এই অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিন দফা আলোচনা করেছি। আগামী বাজেটের পর আমাদের যে সীমিত সম্পদ রয়েছে, তার মধ্য থেকেই পর্যায়ক্রমে সব উপজেলায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যতটুকু প্রয়োজন, আমরা ততটুকুই করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ছিনতাইয়ের কবলে আমিরাতের উড়োজাহাজ: বীরত্বের গল্প প্রকাশ্যে

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যের কোনো উন্নয়নমূলক কাজই সঠিকভাবে হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬