ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

জন্মদিনে ৬ হাজার পাউন্ডের কেক কাটলেন ক্যাফের মালিক

আকাশ নিউজ ডেস্ক:

জন্মদিনের বিশেষ উদ্‌যাপনে নজর কেড়েছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার কুয়েসনেল শহরের গ্র্যানভিল’স ক্যাফের মালিক টেড মার্টিনডেল। সম্প্রতি ৮০তম জন্মদিনে তিনি কাটেন একটি বিশাল আকারের ক্যারট কেক, যার ওজন ছিল ৬ হাজার ৪৪ পাউন্ড।

কেকটির আকৃতি ছিল ১৭ ফুট বাই ১৭ ফুট। এই বিশাল কেক তৈরি করতে তিনি আশপাশের বেকারিগুলোর সহায়তা নেন। কেক তৈরিতে ব্যবহার করা হয়েছিল ১ হাজার ৭৬০ পাউন্ড গাজর, ৭০০ পাউন্ড মাখন, কয়েক হাজার ডিম এবং প্রায় ২ হাজার পাউন্ড আইসিং। কেকটি তৈরি করতে এক মাসের বেশি সময় লেগেছে। মূল কেকটি ৪৩০টি ছোট কেক জোড়া দিয়ে তৈরি করা হয়েছিল।

মার্টিনডেল জন্মদিনের দিনে এই কেক কেটে অতিথিদের মধ্যে বিতরণ করেন। এই কেকের মাধ্যমে তিনি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এই রেকর্ডের মালিক ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি বেকারি, তারা ২০১৬ সালে ৪ হাজার ৫৭৪ পাউন্ড ওজনের কেক তৈরি করে রেকর্ড গড়েছিল।

মার্টিনডেল দাবি করেছেন, তাঁর কেকের ওজন প্রায় ৬ হাজার ৪৪ পাউন্ড। তবে আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি নির্ধারণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস যাচাই প্রক্রিয়া চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে ৬ হাজার পাউন্ডের কেক কাটলেন ক্যাফের মালিক

আপডেট সময় ১০:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬