ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতিতে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের আমলে সীমাহীন দুর্নীতির কারণে গ্রাম-অঞ্চলে সড়কের খুব একটা উন্নতি হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।

এর আগে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এনসিপির আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরাও নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন। যার কারণে উত্তরাঞ্চলের রাস্তাগুলো একেবারেই অবহেলিত থেকে গেছে। আমরা আগামীতে এ ধরনের কোন দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো।

বাগেরহাট-৪ আসনের আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রাম-অঞ্চলের সড়কের খুব বেশি উন্নতি হয়নি। রাস্তাগুলো এখনো কাঁচা হয়েছে। এই রাস্তাগুলো পাকা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করবো।

জুলাই হত্যায় দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কমিউনিটি সেন্টার
রাজধানীর মধুবাগে কমিউনিটি সেন্টারের নাম মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নামে নামকরণ করা হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য ফেনী-২ আসনের জয়নাল আবেদীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮ সাল হতে ঢাকা মহানগরীর ১২১টি রাস্তার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরশেনর ৮৩টি ও দক্ষিণ সিটি করপোরশেনের ৩৮টি। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের নামে সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

স্থানীয় সরকার মন্ত্রী নামকরণ করা দুই সিটির ১২১টি সড়ক ও স্থাপনার তালিকা উপস্থাপন করেছেন। এর মধ্যে ৪৫ নম্বর ক্রমিকে রয়েছে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বর্তমানে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নামে একটি কমিউনিটি সেন্টার। উপস্থাপিত তালিকা অনুযায়ী মধুবাগস্থিত নবনির্মিত কমিউনিটি সেন্টারের নামকরণ করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স’। তবে, এই কমিউনিটি সেন্টারের নামকরণ কবে করা হয়েছে তা উল্লেখ নেই।

এদিকে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে গেন্ডারিয়ার দ্বীননাথ সেন রোডের নাম ‘শহীদ শাহরিয়ার আনাস সড়ক’, শেখ কামাল সরণির (ধানমন্ডি ২৭ নম্বর রোড) নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণির নাম ইনার রিং রোড, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম ঝাউচর প্রধান সড়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম কামরাঙ্গীচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক, মেয়র হানিফ ফ্লাইওভারের নাম গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার এবং গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ রাখা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতিতে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় ০৭:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬