ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি ‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যের কোনো উন্নয়নমূলক কাজই সঠিকভাবে হয়নি : স্বাস্থ্যমন্ত্রী জেন জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ আমরা সংবিধান সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ মার্চের ২৮ দিনে এলো ৩৩৩ কোটি ডলারের বেশি হলফনামা করে আ.লীগ থেকে অব্যাহতি নিলেন ‘দাপুটে’ নেতা বিরোধী দলের নোটিশ : বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতিতে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে ইসরাইলের হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে ৩০ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে ওয়াশিংটন ও তেল আবিবের সেনাদের হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই সহস্রাধিক নাগরিক নিহত হয়েছেন। এবার নতুন করে কাতারি একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা করেছে ইসরাইলি সেনারা।

রোববার (২৯ মার্চ) কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরাইলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থাটি।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চ্যানেলটি জানায়, ‘রাজধানী তেহরানে আল আরাবি টিভি ভবনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয়েছে।’

ভবনটির ভেতরের ফুটেজে ভাঙা কাঁচ, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দেখা গেছে। অন্যদিকে বাইরের ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপে ভরা রাস্তা এবং ক্ষতিগ্রস্ত আশেপাশের ভবন।

Tag :
আপলোডকারীর তথ্য

এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে ইসরাইলের হামলা

আপডেট সময় ০৫:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬