ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দিলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের।’

শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

মো. আবদুস সালাম আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার দাবিদার হওয়া সত্ত্বেও সবসময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের স্বচ্ছল করার দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে একাত্তরের স্মৃতিচারণ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধ্যায় শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬