ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা, স্বামী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা বলেন, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়লে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ও তার স্ত্রী ফারজানা আক্তার কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামারবাড়ি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটির পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা, স্বামী নিহত

আপডেট সময় ১১:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬