ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা

হেলমেট পরে আ.লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা ও পতাকা উত্তোলন করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজনের মাথায় হেলমেট ছিল।

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন করছেন।

এ সময় তাদের হাতে ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। সেই সঙ্গে তারা জয়বাংলা স্লোগান দিচ্ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। তাকে জেলা আওয়ামী লীগের কার্যালয় অবমুক্ত ঘোষণা দিতে শোনা যায়।

স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই কার্যালয় ঘিরে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (ছাত্রলীগ) এমন প্রকাশ্য উপস্থিতি ও কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। যেহেতু এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের (ছাত্রলীগ) সম্পৃক্ততা রয়েছে, তাই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

হেলমেট পরে আ.লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা

আপডেট সময় ০৭:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬