ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

লাকসামে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক:

লাকসামে মোরশেদ আলম (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগ ওঠেছে। এ সময় অটোরিকশা ছিনিয়ে নিহত মোরশেদের লাশ স্থানীয় এক মসজিদের টয়লেটের ভেতরে ফেলে রাখা হয়।

রোববার (২২ মার্চ) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

মোরশেদ আলম পার্শ্ববর্তী মনোহরগঞ্জের বাইশগাঁওয়ের ডাবুরিয়ার মোস্তফার ছেলে। এ ঘটনায় সোমবার (২৩ মার্চ) তার বাবা মোস্তফা মিয়া লাকসাম থানায় হত্যা মামলা করেন।

জানা গেছে, ঘটনার দিন রাতে শ্রীয়াং গ্রামের কয়েকজন মুসল্লি নামাজ পড়তে মিয়াজী বাড়ি মসজিদে যান। এ সময় একজন মুসল্লি মসজিদের টয়লেটে যান। তিনি টয়লেটের ভেতরে যুবকের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। অন্য মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মর্গে পাঠায়।

লাকসাম থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশাটি ভাড়া করে মোরশেদকে ওই এলাকায় নিয়ে যায়। ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

লাকসামে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ১০:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬