ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে র‍্যাপার বাদশা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। কয়েক বছর ধরে পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই সম্পর্ক পূর্ণতা পেল।

মঙ্গলবার ইশার মা পুনম রিখি সামাজিক মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। বর-কনে বেশে দুজনকে বিয়ের রীতি পালন করতে দেখা যাচ্ছে সেখানে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাদশার পরনে ছিল বাদামী রঙের কুর্তা এবং সোনালি রঙের পাগড়ি। অন্যদিকে, ইশা সেজেছিলেন লাল রঙের সালোয়ার স্যুটে। দু’হাত থেকে ঝুলছে সোনালি চুড়ি। বর-কনের গলাতে ছিল বরমালা।

বিয়ে ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রির একটি অংশ বলছে, সম্ভবত বেশ কিছু দিন আগেই বিয়ে সেরেছেন তারা। বিয়ের এই ছবি সম্পতি সময়ের নয়। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া ভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের বিষয়ে এখন পর্যন্ত বাদশা বা তার স্ত্রী ইশা আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিংয়ের সাথে বিচ্ছেদের পর বাদশার সঙ্গে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির প্রেমের গুঞ্জন ছড়ায়। চার বছর আগে বন্ধুর এক পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার, সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম।

২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ ছবির মাধ্যমে ইশার অভিনয় যাত্রা শুরু হয়। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নওয়াবজাদে’ ছবিতেও কাজ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে র‍্যাপার বাদশা

আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬