ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে আমাদের দূরে থাকতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে নিজ এলাকা ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ঈদে বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। লঞ্চে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিক ভাবে আমরা অনুধাবন করছি চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের উদ্বেগ আছে তবে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পেরেছি।

মো. আসাদুজ্জামান বলেন, আমরা সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি তা আমরা পালন করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬