ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২০ কিলোমিটার গতিতে চলছিল গাড়ি, মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনা

আকাশ নিউজ ডেস্ক:

রাতের সড়ক প্রায় ফাঁকা। গাড়ি ছুটছে দ্রুত গতিতে। ভেতরে বসা তরুণেরা মোবাইল বের করে ভিডিও বানাচ্ছেন। উদ্দেশ্য—সোশ্যাল মিডিয়ায় ‘রিল’ বানানো। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই আনন্দের যাত্রা বদলে যায় মর্মান্তিক দুর্ঘটনায়।

ভারতের গুজরাট রাজ্যের জেতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবর অনুসারে, গাড়িটি চালাচ্ছিলেন অবধ তিওয়ারি। তার সঙ্গে ছিলেন বন্ধু দেবরাজ গোসাই এবং আরেক যাত্রী অক্ষয় প্রবীণভাই ভাগেলা। তারা একটি হুন্ডাই ভার্না গাড়িতে করে যাচ্ছিলেন।

দুর্ঘটনার ঠিক আগে অবধ তিওয়ারি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, গাড়িটি প্রায় ১২০ কিলোমিটার গতিতে চলছে। একটি ভিডিওতে দেখা যায়, তিনি বাম হাতে মোবাইল ধরে রিল বানাচ্ছেন। অন্য হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছেন। পেছনের সিটে বসা আরেকজন সেই দৃশ্য ভিডিও করছিলেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, সামনের সিটে বসা যাত্রী দ্রুতগতির গাড়ির ভিডিও ধারণ করছেন।

কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অবধ তিওয়ারির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দেবরাজ গোসাইকে হাসপাতালে নেওয়া হলে সেখানেও তিনি মারা যান। তৃতীয় যাত্রী অক্ষয় ভাগেলা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

অবধ তিওয়ারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন হাজার অনুসারী ছিল। সেখানে তিনি বিভিন্ন গাড়ির সঙ্গে নিজের ছবি ও ভিডিও পোস্ট করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২০ কিলোমিটার গতিতে চলছিল গাড়ি, মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনা

আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬