ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকিয়ার জেরে শাশুড়িকে হত্যা, গৃহবধূ গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নিহত হয়েছেন। নিহতের ছেলের বউ তামান্না আক্তার (২২) ও তার পরকীয়া প্রেমিক শিপন মিয়া এবং সহযোগীদের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ফেরদৌসীর হাত-পা ও মুখ বাঁধা এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। একই সময়ে পুত্রবধু তামান্নাকে জীবিত উদ্ধার করা হয়। তদন্তে দেখা গেছে, তামান্নার স্বামী দুবাইয়ে অবস্থান করায় এবং শাশুড়ির কাছে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের সূত্র ধরে পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজশে হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ জানায়, রবিবার রাতে তামান্না ও তার সহযোগীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ফেরদৌসীকে বাধা দিলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। ঘটনাটি চুরি বলে দেখানোর জন্য তামান্নাকেও বেঁধে রাখা হয়।

মঙ্গলবার নিহতের ভাই পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি তামান্নাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, তামান্না জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান এখনও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরকিয়ার জেরে শাশুড়িকে হত্যা, গৃহবধূ গ্রেফতার

আপডেট সময় ১২:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬