ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’:আখতার হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:

এই সালাহউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনে বলেছিলেন, সংসদ সদস্যরা জুলাই সনদের শর্তগুলো মানতে বাধ্য থাকবেন আর এখন তিনিই সংসদে এসে তা মান্য করছেন না। সালাহউদ্দিন আহমেদের সেই সময়ের বক্তব্য আজ ভাইরাল হয়েছে।

রোববার রাজধানীর বিজয় সরণিতে এক রেস্তোরাঁয় ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্স আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। রোববার রাজধানীর বিজয় সরণিতে এক রেস্তোরাঁয় ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্স আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, সাংবিধানিকতার দোহাই দিয়ে সংস্কার আটকে রাখলে শেখ মুজিবুর রহমানের ছবি কেন সরকারি অফিসে নেই। সাংবিধানিকতার দোহাই দিলে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংসদে প্রধানমন্ত্রীর অফিসে লেখা হয়েছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এটা যেমন সম্ভব হয়েছে। তেমনিভাবে সংবিধানে সংস্কার পরিষদ না থাকলেও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই তা করতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার কীভাবে হবে সংস্কার কীভাবে হবে এসব কথা জিজ্ঞেস করলে একটি দল উটপাখির মতে মাথা বালুর মধ্যে গুজে দিত। মাথাটা বের করলেই বলত নির্বাচন, নির্বাচন নির্বাচন। তসবির সবগুলো দানায় একটাই শব্দ নির্বাচন আর নির্বাচন। আমরা বলেছিলাম খাওদাও লুটপাটের জন্য নির্বাচনের কথা বলছে, তারা বলতো নির্বাচনের পর সংস্কার হবে। এখন তারা বলছে সংবিধানে লেখা নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা সংস্কার চায় না সংবিধানের কথা বলে সংস্কার করতে চায় না তাহলে তাদের ওয়াশআউট করে দিয়ে ২০২৯ সালে একটি নির্বাচন হবে সেখানে যারা সংস্কার চায় তাদের মাধ্যমে একটি সংসদ গঠন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা বলছে আমার কথার কারণে নাকি একজন অসুস্থ হয়ে গিয়েছে। সবাই বড় বড় ডাক্তার হয়ে গিয়েছে। রাজনীতির মাঠে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে কেউ অসুস্থ হয়ে যায় নাকি। যতদিন রাজনীতিতে আছি ততদিন চাঁদাবাজ সন্ত্রাসী ও লুটপাটের বিরুদ্ধে লড়ে যাব, এই লড়াই থামবে না।

ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্সের ইফতারে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’:আখতার হোসেন

আপডেট সময় ১১:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬