ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

আকাশ জাতীয় ডেস্ক: 

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে।

সাংবাদিকদের সম্মানে শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।

ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

এ সময় তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সরকারি দল যদি সেক্ষেত্রে অনড় থাকে আমরা তাদের পাশে থেকে শক্তি যোগাব। আর যদি তারা এখান থেকে বিচ্যুত হয় তাদের সোজা করার চেষ্টা করব। না হলে প্রতিরোধ গড়ে তুলব।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এমপি ড. শফিকুল ইসলামহ মাসুদের সঞ্চালনায় এতে জাতীয় প্রেসক্লবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ক্র্যাবসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

আপডেট সময় ০৮:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬