ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বজনদের জন্য নয়, রাজনীতি করি জনগণের স্বার্থে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

আকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি জনগণের স্বার্থে রাজনীতি করি। কোনো আত্মীয়-স্বজনকে চিনে কাজ করার সুযোগ নেই। জনগণই আমার প্রধান শক্তি। একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি।

শুক্রবার নগরকান্দার তালমা ইউনিয়নে আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলার রামনগর, তালমা ও ডাঙ্গী ইউনিয়ন বিএনপি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নগরকান্দা, সালথাবাসী আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব যদি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হয়, তাহলে সব লোভ-লালসা এবং সব অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

তিনি বলেন, আমার কাছ থেকে প্রত্যেকটি সরকারি দপ্তরে চিঠি গেছে। সেই চিঠিতে লেখা আছে— আমার নাম ব্যবহার করে, আমার অজ্ঞাতে যদি কেউ আপনাদের কাছে কোনো কাজ বা কোনো অন্যায় কাজ নিয়ে যায়, সেগুলো আপনারা প্রশ্রয় দেবেন না। এ বিষয়ে আমি আজ সবাইকে সাবধান করে দিলাম। দয়া করে সব অন্যায় কাজ থেকে আপনারা বিরত থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, এখানে আমার সবচেয়ে বড় আপনজন হলো আমার সামনে থাকা মানুষ, আমার এলাকার মানুষ। সাধারণ মানুষকে আগে ভালো রাখতে হবে। অন্য সব ত্যাগ করে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পবিত্র সংসদ, তা এতদিন অকার্যকর ছিল। ইনশাআল্লাহ, এই পবিত্র জাতীয় সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্বজনদের জন্য নয়, রাজনীতি করি জনগণের স্বার্থে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

আপডেট সময় ১০:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬