ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর ইরানে আগামী সপ্তাহে ‘কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের রাজধানীর খিলক্ষেতের হোটেলে এসি মেরামতের সময় আগুন, চারজন দগ্ধ নাতিদের নিয়ে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়: তথ্যমন্ত্রী মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে ত্রাণমন্ত্রীর কড়া নির্দেশ ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, স্কুলছাত্রের মৃত্যু মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে ত্রাণমন্ত্রীর কড়া নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাকে অবশ্যই কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ে অফিসে না আসেন এবং এ সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করেছে বলেই বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। আমরা জনগণের সেই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, বর্তমান সরকার ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, খাল খনন এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করছে। মূলত সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ১৮০ দিনের পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা যাচাই করতেই আজকের এই পর্যালোচনা সভা।

​লালমনিরহাটের আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

​বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করার বিষয়ে মন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দ্রুত এটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।

​এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় হাসপাতালের সৌন্দর্য ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে ত্রাণমন্ত্রীর কড়া নির্দেশ

আপডেট সময় ০৩:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬