ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগেই সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা

আকাশ জাতীয় ডেস্ক:

এবার ‘ঈদ বোনাস’ পাচ্ছেন এমপিওভুক্ত ৪ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিকস ফান্ড ট্রান্সফারের (ইএফটি) জন্য পাঠানো হয়েছে।

এখন বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে। সে ক্ষেত্রে আগামী রোববার (১৫ মার্চ) শিক্ষকরা বোনাসের টাকা পেতে পারেন। এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় করা হয়েছে বলেও জানিয়েছে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে আমরা সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছি। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে হবে। এটা করতে এক কর্মদিবস লাগতে পারে। সে ক্ষেত্রে আজ (বৃহস্পতিবার) এ কাজ শেষ হতে পারে। আজ না পেলেও শিক্ষক-কর্মচারীরা রোববার থেকে ঈদ বোনাস পাবেন বলে আশা করছি।

মাউশি সূত্র জানায়, প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান। অনলাইন বিল জমার পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কত-

এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের মাত্র ২৫ শতাংশ হারে ঈদের বোনাস পেতেন। আর কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হতো।

ঈদ বোনাস বাড়ানোর দাবিতে গত বছর টানা আন্দোলনে নামে এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের আন্দোলনের মুখে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে কর্মচারীদের বোনাস একই রাখা হয়। অর্থাৎ, কর্মচারীরাও মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদের আগেই সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা

আপডেট সময় ০৯:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬