ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গাবতলী এলাকার একটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

কারখানার কাটিং ম্যান আব্দুল খালেক বলেন, গত দুই মাস ধরে বেতন ও ওভারটাইমের কোনো টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ। সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন।

সংবাদ পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০১:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬