ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট দলকে ১১৪ রানেই অলআউট করে দিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩০.৪ ওভারের বেশি খেলতে পারেনি পাকিস্তান। দলের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাটিং করে যায় পাকিস্তান। ৯.৫ ওভার তথা ৫৯ বলে স্কোর বোর্ডে পাকিস্তানের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সফরকারীরা।

বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান।

দলের এমন চরম বিপর্যয়ে শেষ উইকেটে হাল ধরার চেষ্টা করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ। তিনি লেগ স্পিনার আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন।

শেষ উইকেটে তাদের এই লড়াইয়ের কারণেই ৩০.৪ ওভারে ১১৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। না হয় একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরের নভেম্বর-ডিসেম্ভরে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে র‌্যাংকিংয়ে ৮-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ম পজিশনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল টাইগাররা

আপডেট সময় ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬