ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বিশ্বাস করি জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। ১৫ বছর দেশে কোনো আইনি কানুন ছিল না, ১৫ বছর যারা যেটা খুশি করে গেছে। টাকা ছাড়া কোনো কাজ হয়নি। এবার ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়নি। পরিবারের প্রধান সকল নারী ফ্যামিলি কার্ড পাবেন। তাই কেউ হতাশ না হয়ে ধৈর্য ধরুন।’

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাইলট প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ঈদগা মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের কথা রেখেছি। সরকার গঠনের ২২ দিনের মধ্যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ফ্যামিলি কার্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। এ কার্ড নারীদের শক্তি হবে। আপনারা কেউ হতাশ হবেন না। এই পরিকল্পনাটা এমন যে, প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্য এই কার্ড পাবেন। শুধু একটু ধৈর্য ধরেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগের আওতায় সকলেই আসবেন। জেলা প্রশাসকও এই কার্ড পাবেন, আমার স্ত্রীও এই কার্ড পাবেন, সকল নারী এই কার্ডের আওতায় আসবে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সুবিধার জন্য খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যাতে তারা সহজে সেচ সুবিধা পেতে পারেন। এছাড়া জেলার উন্নয়নে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। ঠাকুরগাঁওয়ের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। বেকার যুবকরা যাতে বাড়িতে বসে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারে সেই ব্যবস্থা করা হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডে পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৫৮৮ জন নারী।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬