ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পপতারকা রিহানার বাড়িতে গুলি, নারী আটক

আকাশ বিনোদন ডেস্ক : 

মার্কিন পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে গায়িকার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এক নারী। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দুপুর ১টা ২১ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। রিহানার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী সন্দেহভাজন এক নারীকে আটক করে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গুলিবর্ষণের সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত তাঁর কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।

এ ঘটনায় রিহানার টিম কিংবা লস অ্যাঞ্জেলেস পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পপতারকা রিহানার বাড়িতে গুলি, নারী আটক

আপডেট সময় ০৩:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬