ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মৃত্যুর গুজবে হায়দার বললেন ‘বেঁচে আছি’

আকাশ বিনোদন ডেস্ক :

দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি মিথ্যা বলে জানিয়েছেন হায়দার হোসেন নিজেই।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন তিনি।

মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরির মাধ্যমে এই অপপ্রচার চালানো হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সংগীতপ্রেমী ও ভক্তদের মাঝে তীব্র উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সত্যতা যাচাই করতে ফোন ও বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে এবং গুজবটি উড়িয়ে দিয়ে হায়দার হোসেন নিজেই তার ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করেন। তিনি লেখেন ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালেও এ শিল্পী বিরক্তি ও স্বস্তি প্রকাশ করে জানান, সন্ধ্যা থেকে তিনি একের পর এক ফোন পাচ্ছেন এবং বেশ ঝামেলার মধ্যে পড়েছেন। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে হায়দার হোসেন একটি অবিচ্ছেদ্য নাম। তার কালজয়ী গান ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাইসা গেছি’ আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয় ও প্রাসঙ্গিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মৃত্যুর গুজবে হায়দার বললেন ‘বেঁচে আছি’

আপডেট সময় ০২:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬