ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনান কমিশনের রিপোর্টের ওপর নিরাপত্তা পরিষদে শুনানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কফি আনান কমিশনের রিপোর্টের ওপর শুনানি করতে শুক্রবার অনানুষ্ঠানিক বৈঠকে বসবে। কূটনীতিকরা এ কথা জানান। খবর এএফপি’র। জাতিসংঘের রাজনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেফ্রি ফেটম্যান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে চারদিনের জন্য শুক্রবার মিয়ানমার যাচ্ছেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক দমনপীড়নের কারণে আগস্ট মাসের শেষ দিক থেকে পাঁচ লাখের বেশী মানুষ ওই রাজ্য থেকে পালিয়ে গেছে। জাতিসংঘ এটিকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করে এর কঠোর নিন্দা জানায়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সামরিক দমনপীড়ন বন্ধের এবং রাখাইন রাজ্যে পুড়িয়ে দেয়া বিভিন্ন গ্রামে ত্রাণকর্মীদের প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ফেটম্যান এসব গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে মিয়ানমারের সাথে আলোচনা করবেন। গত আগস্ট মাসের শেষের দিকে আনান রাখাইন রাজ্যের ব্যাপারে গঠিত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

এই কমিশনের সভাপতি হিসেবে তিনি মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চির কাছে কিছু সুপারিশ বাস্তায়নের অনুরোধ জানিয়েছেন। আর সেটির ওপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুনানি করতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনান কমিশনের রিপোর্টের ওপর নিরাপত্তা পরিষদে শুনানি

আপডেট সময় ০৯:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭