ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এবার হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ—যা ২০০১ সালের সংশোধনী দ্বারা সংশোধিত—মোতাবেক দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্রও এই বেঞ্চে শুনানি হবে। সংশ্লিষ্ট বিষয়ে রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও এই বেঞ্চের রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

এবার হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট সময় ১১:১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬