ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লা নগরীতে একটি মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা শিব মন্দিরে এই ঘটনা ঘটে। একই সময় পাশের দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। শিব মন্দিরে বিস্ফোরণে আহত হয়েছেন পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আহত হন আরও তিন জন। তাদের কুমিল্লা জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরপাড়া শিব মন্দিরে সন্ধ্যায় শনিপূজা করছিলেন পুরোহিতসহ কয়েকজন। এ সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা একজন ব্যাগ হাতে ওই মন্দিরে প্রবেশ করেন। তার পাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এরপরই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে থাকা পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মন্দিরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় শিব মন্দিরের পার্শ্ববর্তী বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত হন। এদের মধ্যে দুইজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আ. বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদ। আহত অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন বলে জানা গেছে।

আহত কেশব চক্রবর্তী বলেন, ‘বিস্ফোরণের সময় একটি সাদা বস্তু আমার সামনে এসে পড়ে। প্রথমে ধারণা করেছিলাম গাছ থেকে কিছু পড়েছে, পরে ধোয়া দেখে অন্যরা জানায় এটা বোমা। কে বা কারা কী কারণে এটি করল তা বলতে পারছি না।’

কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্যামল কৃষ্ণ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, কারা ককটেল হামলা চালিয়েছে তা নিশ্চিত নই। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়েছে। যারা শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে চাচ্ছে, আশা করি তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‌‌‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। কী কারণে এবং কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪

আপডেট সময় ১০:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬