ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জোনায়েদ সাকি

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, দেশ গড়ে তোলার দায়িত্ব কারো একক নয়। সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। গণতান্ত্রিকভাবে সবাই একত্রিত হয়ে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনা তৈরি হবে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জোনায়েদ সাকি বলেন, আমরা বর্তমানে বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি। এই পরিস্থিতিতে অনকে চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। জ্বালানী তেল থেকে শুরু করে আমদানী নানাকিছু জীবনযাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এই মুহুর্তে আমাদের প্রয়োজন ঐক্য এবং ধৈর্য্য। বর্তমান সরকার বৈরি পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থায় দেশকে আবার আমরা উন্নতির দিকে নিয়ে যাবো। দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংকখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ নাগরিক সেবার উন্নতি হবে।

প্রতিমন্ত্রী বলেন, উন্নতি বলতে শুধু রাস্তাঘাট আর স্থাপনা নয়, উন্নয়ন হচ্ছে নাগরিকের জীবনে কি পরিবর্তন আনলো। সেই লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামেলী কার্ড ও কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। বিদ্যমান রাষ্ট্রকে বিগত ফ্যাসিস্ট সরকার যে অবস্থায় নিয়ে গিয়েছিল তাতে বাংলাদেশের অগ্রগতি আর সম্ভব ছিল না। যে দেশে মানুষের অধিকার কার্যকর থাকে না সেদেশ এগিয়ে যেতে পারে না। কাজেই এখন এই রাষ্ট্রব্যবস্থাকে বদলে ফেলতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ও গণসংহতি আন্দোলনের মহানগর সমন্বয়কারী বিপ্লব খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জোনায়েদ সাকি

আপডেট সময় ১০:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬