ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা থাকা উচিত: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ: মির্জা আব্বাস ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: এমপি হাসনাত দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের সভাপতি প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী দেশে পর্যাপ্ত তেল আছে, উদ্বিগ্ন হয়ে মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর প্ল্যান বি’তেও হারবে যুক্তরাষ্ট্র, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

‘বুমরাহর মতো বোলার যুগে একবারই আসে’:মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মুহূর্তে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রীত বুমরাহ। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ঠান্ডা মাথায় ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার ছুড়ে ব্যাটসম্যানদের চাপে রাখেন বুমরাহ।

ম্যাচের শেষ তিন ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৫ রান। এমন সময় অধিনায়ক সূর্যকুমার যাদব বল তুলে দেন বুমরার হাতে। ১৮তম ওভারের প্রথম বলেই স্যাম কারানকে দেন দারুণ এক ইয়র্কার, যাতে কোনো রান নেওয়ার সুযোগই পাননি ইংলিশ অলরাউন্ডার। পুরো ওভার থেকে দেন মাত্র ৬ রান। ফলে শেষ দুই ওভারে ইংল্যান্ডের দরকার পড়ে ৩৯ রান, যা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৭ রানে জয় পেয়ে ফাইনালে ওঠে ভারত।

ডেথ ওভারে বুমরার এমন বোলিংয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লিখেছেন, ‘জসপ্রীত বুমরা। তুমি তেল ছাড়া রান্না কীভাবে করতে হয়, সেটা দেখিয়েছ। কী বোলার তুমি। প্রত্যেক যুগে একবারই আসে।’

ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২৫৩ রান। ১৫ রানে জীবন পাওয়া সঞ্জু স্যামসন ৪৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রান করেন। শেষ পর্যন্ত ভারতের ৭ রানের জয়ে ম্যাচসেরাও হন তিনি।

তবে ম্যাচ শেষে স্যামসন মনে করেন, এই পুরস্কার বুমরারই পাওয়া উচিত ছিল। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘সব কৃতিত্ব বুমরারই প্রাপ্য। আমার মনে হয় তিনি একজন বিশ্বমানের বোলার। প্রত্যেক প্রজন্মে এমন ক্রিকেটার সত্যিকার অর্থে একবারই জন্মায়। আজ সে সেটা প্রমাণ করেছে। আসলে এই পুরস্কারটা তারই পাওয়া উচিত। ডেথ ওভারে এমন বোলিং করতে না পারলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না।’

এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা থাকা উচিত: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

‘বুমরাহর মতো বোলার যুগে একবারই আসে’:মাশরাফি

আপডেট সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬