ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় ভয়াবহ দাবানলের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। বুধবার দমকল বাহিনীর ২শর বেশি গাড়ি এবং দমকলকর্মীরা লোকজনকে সাহায্য করতে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ছুটে গেছেন।

দাবানলের আগুনে বাড়ি-ঘর হারিয়ে বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ। রোববার রাতে হঠাৎ করেই দাবানলের ঘটনা ঘটে। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক প্রধান কেন পিমলট বিবিসিকে বলেন, এটা সত্যিই খুব গুরুতর, জটিল এবং ভয়াবহ বিপর্যয়।

পিমলট জানান, বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হচ্ছে না। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগের পরিচালক জানিয়েছেন, ওই অঞ্চল পাঁচ বছর ধরে খরার কারণে ক্ষতিগ্রস্ত। দাবানলের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

পিমলট জানিয়েছেন, দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১য়ে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলে সোনোমা কাউন্টিতে ১১ জন, মেনডোসিনো কাউন্টিতে ছয়জন, নাপা কাউন্টিতে দু’জন এবং ইউবা কাউন্টিতে দু’জনের মৃত্যু হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ২৮৫ জন নিখোঁজ রয়েছে। এছাড়া সাড়ে তিন হাজারের বেশি বাড়ি-ঘর এবং ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিমলট জানিয়েছেন, দাবানলে প্রায় ২২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১ লাখ ৭০ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১

আপডেট সময় ০৯:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭