ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী

আকাশ বিনোদন ডেস্ক :

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। ক’দিন আগে একটি পডকাস্টে প্রাক্তন স্ত্রী ডলির সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। সেখানে গায়িকার বিরুদ্ধে একপ্রকার পরকীয়ার অভিযোগ তোলেন তিনি। এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন ডলি সায়ন্তনী। ডলির দাবি, তার ব্যক্তিজীবন নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

পডকাস্টে রবি চৌধুরী জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকে সন্দেহের শুরু। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারে কোনো দুলাভাই নেই। পরে সেই ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ পাওয়ার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

এরপর গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে ডলি বলেন, ‘সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এবং ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না।’

‘নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই’ উল্লেখ করে এই গায়িকা বলেন, ‘আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে, ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছি। অতএব এতবছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। মাহে রমজানে আল্লাহ সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করুক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী

আপডেট সময় ০৬:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬