ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানবিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। তিনি বলেন, প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপি এতো উত্তাল কেন? বিএনপি কি কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যে এই ছুটির কারণে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মাহবুব উল আলম বলেন, খালেদা জিয়া তিন মাস যাবৎ লন্ডনে অবস্থান করছেন। বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। বিএনপি এখন উন্মাদের মতো আচরণ করছে।

হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সংসদ সদস্য কেয়া চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা তাঁতীলীগের আহ্বায়ক মো. মুদ্দত আলী ও জেলা ছাত্রীলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী বক্তব্য রাখেন।

এর আগে নারায়ন চন্দ্র চন্দ সম্মেলনের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানবিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে: হানিফ

আপডেট সময় ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭