ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমে কাঠামোগত ও অবকাঠামোগত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৭’উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল শুক্রবার ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৭’পালন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যাতে বিনামূল্যে আবহাওয়ার বার্তা পায় সেজন্য আমরা যে কোনো মোবাইল থেকে ১০৯০ নম্বরে (টোল ফ্রি) ফোন করে আবহাওয়া বার্তা পাওয়ার ব্যবস্থা করেছি। ভূমিকম্প মোকাবিলায় ইতোমধ্যেই ১৬৯ কোটি টাকার উদ্ধার সামগ্রী ক্রয় করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল গঠন, ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ১৩ হাজার ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্প চলমান আছে। মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প এবং গ্রামীণ রাস্তা হেরিং বোন বল্ড করার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭