ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাগরের গভীরে রঙিন বিস্ময়

আকাশ নিউজ ডেস্ক:

নীল সমুদ্রের নিচে আরেকটি পৃথিবী। সেখানে আলো-ছায়ার খেলা, প্রাণীদের বেঁচে থাকার সংগ্রাম আর মমতার ছবি ধরা পড়ে ক্যামেরায়। এমনই অসাধারণ সব ছবি নিয়ে ঘোষণা করা হয়েছে ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার।

এবার সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার আলোকচিত্রী ম্যাটি স্মিথ। তার তোলা ‘রকপুল রুকিজ’ ছবিতে দেখা যায়, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের একটি পাথুরে জলাশয়ে দুটি সাউদার্ন এলিফ্যান্ট সিলের শাবক সাঁতার শেখার চেষ্টা করছে। প্রতিযোগিতায় ৭ হাজার ৯০০টির বেশি ছবি জমা পড়ে। তার মধ্য থেকে এই ছবিই সেরার মুকুট পায়।

বিচারক প্যানেলের প্রধান অ্যালেক্স মাস্টার্ড বলেন, একসময় এই সিল প্রায় বিলুপ্তির পথে ছিল। তাদের চর্বি থেকে তেল তৈরি করা হতো। পরে শিকার বন্ধ হওয়ায় তারা আবার ফিরে এসেছে। ছবিটি তাই শুধু সুন্দর নয়, আশার বার্তাও দেয়।

আচরণ বিভাগে পুরস্কার জিতেছেন জাপানের কাজুশিগে হোরিগুচি। তার ছবিতে দেখা যায়, জাপানের কাগোশিমা মিনামিসাতসুমা উপকূলে এক মা ক্লাউনফিশ নিজের ডিম ফুটে বের হওয়ার মুহূর্ত দেখছে। তিন বছর ধরে চেষ্টা করার পর তিনি এই ছবি তুলতে পেরেছেন।

এ ছাড়া ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ, ডিম পাহারা দেওয়া মা অক্টোপাস এবং লেন্সের দিকে ধেয়ে আসা লেপার্ড সিলের ছবিও পুরস্কৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্যাম ব্লাউন্ট ‘আপ অ্যান্ড কামিং’ বিভাগে জয় পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাগরের গভীরে রঙিন বিস্ময়

আপডেট সময় ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬