ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

দুই দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে চলতি মাসেও (মার্চ) রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। মাসের প্রথম দুই দিনেই ৩৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৪ হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে ১৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এই মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত ২ হাজার ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ

দুই দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা

আপডেট সময় ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬