ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জামায়াতের হরতালে বিএনপির সমর্থন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২০ দলীয় জোটের নেতাদের ওপর নিপীড়ন করছে সরকার। আসলে বিরোধীদল বা ২০ দলীয় জোট যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য সরকার অাতঙ্কের পরিবেশ তৈনি করতে চাইছে। এভাবে ভয় ও অাতঙ্কের পরিবেশ তৈরি করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সরকার। কিন্তু এভাবে ক্ষমতা স্থায়ী করা যাবে না। তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে ভয় দেখানোর জন্য। আসলে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। তাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা হরতালে পূর্ণ সমর্থন দিচ্ছে বিএনপি।

রিজভী বলেন, আজকে মানুষের অাশ্রয় পাওয়ার জায়গা নেই। সব স্থানগুলো ভেঙে দিচ্ছে সরকার। একক কর্তৃত্ববাদী রাষ্ট্র কায়েমে উঠে পড়ে লেগেছে সরকার। সরকার জনগণের ইচ্ছায় নয় এখন নিজেদের ইচ্ছায় আগামী নির্বাচন বেছে নিতে চায়। সব প্রতিষ্ঠানগুলোকে তারা দখলে নিয়েছেন। বিচার বিভাগ স্বাধীন ছিল সর্বশেষ এখন সেটাও নিয়ন্ত্রণে নিল। সরকারের আক্রোশের উত্তোরত্তর বৃদ্ধির সর্বশেষ নজির প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানোর মাধ্যমে ফুটে উঠল। এভাবে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান অাজ ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিরোধীদলকে নিপীড়ন করছে। দলের নেতাকর্মীদের ছোঁ মেরে নিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মো: মুনির হোসেন আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের হরতালে বিএনপির সমর্থন: রিজভী

আপডেট সময় ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭