ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

ইফতারের টেবিলে রাখুন ফিশ ফিঙ্গার এবং গ্রিন চিকেন কাবাব

আকাশ নিউজ ডেস্ক:

ছোলা, পেঁয়াজু, বেগুনি তো ইফতারে রোজ রোজ খাওয়া হয়। স্বাদে বৈচিত্র্য আনতে মাঝে মাঝে বাসায় বানিয়ে ফেলুন ফিশ ফিঙ্গার কিংবা গ্রিন চিকেন কাবাব। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মোস্তারিনা পারভীন রুনি

#ফিশ ফিঙ্গার:

উপকরণ: রুই মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সেদ্ধ করা আলু বড় ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, মটরশুটি ১ টেবিল চামচ, গরম মসলার গুড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম পরিমাণমতো, ভাজার জন্য সাদা তেল পরিমাণ মতো, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: রুই মাছ এক কাপ পানি, আদা-রসুন বাটা, হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা হলে পানি ঝরিয়ে মাছের কাঁটা বেছে নিন। মটরশুটিও সেদ্ধ করে নিন। এবার আলু সেদ্ধ করে ম্যাশ করে মাছের সাথে মিশিয়ে তাতে ব্রেডক্রাম, তেল, ডিম বাদে সব উপকরণ একসাথে মেখে নিন। মাখানো হয়ে গেলে ফিঙ্গারশেপে বানিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

#গ্রিন চিকেন কাবাব:

উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, ধনিয়া পাতা বাটা আধা কাপ, পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, আদা রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাবাব মসলা ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: হাড়ছাড়া মুরগির বুকের মাংস চার কণা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। সাদা তেল আর লেবুর রস বাদে সব উপকরণ মুরগির মাংসের সাথে ভালো করে মেখে নিন। মেরিনেট করে নরমাল ফ্রিজে ১ থেকে ২ ঘন্টা রাখুন। ফ্রিজ থেকে বের করে লেবুর রস দিন। ভালো করে নেড়েচেড়ে সাসলিকের কাঠিতে গেঁথে নিন। ননস্টিক ফ্রাই প্যানে অল্প আঁচে এপিঠ ওপিট ভালো করে ভেজে নিন। বাদামি রঙ আসলে নামিয়ে নিন পরিবেশন করুন মজাদার গ্রিন চিকেন কাবাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

ইফতারের টেবিলে রাখুন ফিশ ফিঙ্গার এবং গ্রিন চিকেন কাবাব

আপডেট সময় ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬