ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

কিশোরী গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় কারাগারে নারী

আকাশ জাতীয় ডেস্ক:

মেহেন্দীগঞ্জে এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগ উঠেছে ফাইজা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ফাইজা উপজেলার চরহোগলা এলাকার প্রবাসী জহির তালুকদারের স্ত্রী। লামিয়া (১৪) নামে ওই গৃহকর্মী মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী লামিয়া জানায়, প্রবাসীর বাড়িতে অনেক দিন ধরে সে কাজ করে। বিভিন্ন অজুহাতে তাকে মারধর করা হতো। গত বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ফাইজা তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। শুক্রবার লামিয়া পালিয়ে গিয়ে তার মামা সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংবাদ পেয়ে মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চরহোগলা এলাকায় স্বর্ণা বেকারির পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ফাইজা আক্তারকে গ্রেফতার করে।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইমরানুল হক বলেন, ওই কিশোরী এক বাসায় কাজ করতো। তাকে নাকি সেখানে অত্যাচার করা হতো। গরম পানিতে কিশোরীর এক হাতে বেশি এবং অপর হাতে কিছুটা কম দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

কিশোরী গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় কারাগারে নারী

আপডেট সময় ০৮:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬